শেষ মুহূর্তের ঝড়ে মুক্তিযোদ্ধার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ২০:০৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:০৮

শেষ মুহূর্তের ঝড়ে মুক্তিযোদ্ধার জয় শেষ ৯ মিনিটের এক ঝড়ে দুই গোল করে ফেনী সকারকে ২-০ গোলে হারালো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের এ খেলাটি যখন যাচ্ছে ড্রয়ের দিকে, তখনই সব ওলটপালট করে দেয় মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা ৮৪ মিনিটে বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায়, তা থেকে গোল করতে ভুল করেননি মিডফিল্ডার সোহেল রানা।

ইনজুরি টাইমে (৯৩ মিনিটে) গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে যান মুক্তিযোদ্ধার নাইজিরিয়ান মিডফিল্ডার সাইমন ইজেওদিকা। মাথা ঠাণ্ডা রেখে বল জালে পাঠাতে কোনও ভুল হয়নি সাইমনের।

এই জয় দিয়ে ১১ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট দাঁড়ালো ১৮তে। যদিও তারা রয়ে গেছে পয়েন্ট টেবিলের আগের পঞ্চম স্থানেই। অন্যদিকে সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে (ষষ্ঠ হার) নবম স্থানেই থাকলো ফেনী সকার।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম