অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা ।
এ সম্পর্কে জার্মান এফএ এক বিবৃতিতে বলেছে, গোল সম্পর্কিত ব্যক্তিগত অনুশীলন প্রোগাম সম্পন্ন করে ক্লোসা নিজেকে কোচিং ক্যারিয়ারের জন্য যোগ্য করে তুলেছেন। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে তিনি কোচ লোয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন আগামী ১১ নভেম্বর।
এ সম্পর্কে ক্লোসা বলেছেন, ‘জাতীয় দলে আমি নিজের সেরা সাফল্য অর্জন করেছি। যে দিনগুলো কখনও ভোলার নয়। আর ডিএফবিতে ফিরতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
উল্লেখ্য, পোল্যান্ডে জন্মগ্রহণকারী ক্লোসা অভিষেক করেন ২০০১ সালে। এখন পর্যন্ত খেলেছেন ১৩৭টি ম্যাচ। ভেঙেছেন কিংবদন্তি জার্ড মুলারের ৬৮টি গোলের রেকর্ডটিও। আর ২০১৪ বিশ্বকাপে জার্মানকে শিরোপা জেতাতে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ১৬টি গোল করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
/এফআইআর/








