ম্যানইউয়ের হার

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১২:০২আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৪:০৮

ম্যানইউয়ের হার এই দলটাকেই সপ্তাহ দুয়েক আগে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ফেনারবাচের বিপক্ষেই এবার হেরে গেছে ইংলিশ ক্লাবটি। ইউরোপা লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের টারকিশ ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে। ডাচ জায়ান্ট আয়াক্স অবশ্য ঘরের মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে সেল্তা ভিগোর ‍বিপক্ষে। রোমা ৪-২ গোলে জিতে ফিরেছে অস্ট্রিয়া ভিয়েনার মাঠ থেকে।

ইস্তাম্বুলের ম্যাচে বল পজেশনে এগিয়ে থাকলেও ফেনারবাচের কৌশলের কাছে হার মানতে হয়েছে হোসে মরিনহোকে। গোটা ম্যাচে দাপট দেখালেও কাজের কাজ আগেই সেরে রেখেছিল স্বাগতিকরা। ম্যানইউয়ের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে ‘রেড ডেভিলদের’ জালে বল জড়ান মুসা সউ। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মেইন লেন্স। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আরও ভেঙে পড়ে ম্যানইউ। শেষ মুহূর্তে ওয়েইন রুনির লক্ষ্যভেদে একটা গোল শোধ করলেও বড্ড দেরি হয়ে গিয়েছিল তাদের। তাই গ্রুপ পর্বের দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে মরিনহোর দলের! ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে যে তৃতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে ফেনারবাচে এবং ফেইনুর্দ, ডাচ ক্লাবটি ১-১ গোলে ড্র করে ফিরেছে ইউক্রেনিয়ান ক্লাব জোরয়া লুহানস্কের মাঠ থেকে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক