বাফুফেতে যোগ হলো নতুন সাব-কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৬, ১৯:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৬

বাফুফেতে যোগ হলো নতুন সাব-কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিপণন কমিটি ও আইন কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় কাজী নাবিল আহমেদকে এ দুটি কমিটির প্রধান করা হয়। উল্লেখ্য কাজী নাবিল আগে থেকেই ন্যাশনাল টিমস কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহিকে। এ ছাড়া বাফুফেতে নতুন একটি সাব-কমিটি সংযোজিত হয়েছে, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক কমিটি। আর এটির চেয়ারম্যান করা হয়েছে সহ-সভাপতি তাবিথ আওয়ালকে। 

এ ছাড়া সভায় বাফুফের চার বছরের বর্ষপঞ্জি অনুমোদন করা হয়, তবে এটির আরও সংশোধন ও পরিমার্জন করে প্রকাশ করা হবে। যদিও নতুন কোনও প্রতিযোগিতা  সংযোজিত হয়নি।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম