আরও পরিশ্রম করার প্রতিশ্রুতি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১২:০৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১২:১২

আরও পরিশ্রম করার প্রতিশ্রুতি রোনালদোর সোমবার দিনটা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য বিশেষ। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার পর আবার হাতে তুললেন লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে পতুর্গিজ যুবরাজ জিতেছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র দেওয়া ‘আলফ্রেদো দি স্তেফানো’ অ্যাওয়ার্ড। যে পুরস্কারটি তাকে আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন রোনালদো।

২০১৫-১৬ মৌসুমের লা লিগা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন উজ্জ্বল। ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে রোনালদো করিয়েছিলেন আরও ১১ গোল। যে পারফরম্যান্স তাকে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে এনে দিয়েছে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করার পর পুরস্কারটি জেতার অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘(২০১৫-১৬ মৌসুমে) অনেক আবেগ জড়িয়ে আছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে। আজকের (সোমবার) দিনটা আমার জন্য বিশেষ, চুক্তি নবায়নের পর আবার মার্কার কাছ থেকে এই পুরস্কার।’ সম্মাননাটি তাকে সামনে ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছেন তিনি, ‘ভীষণ খুশি। এটা আমাকে সামনের বছরগুলোতে কঠোর পরিশ্রম ও আরও ভালো করার পথে অনুপ্রেরণা জোগাবে।’

চলতি লা লিগা মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। ব্যর্থতা ঝেড়ে এবার স্প্যানিশ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে পারবেন কিনা, এমন প্রশ্নে রোনালদোর জবাব, ‘প্রত্যাশিতভাবেই এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও লড়াইটা দৌঁড়ে পার হওয়ার নয়, বরং ম্যারাথনের। আমরা লড়াই চালিয়ে যাব।’ কঠোর পরিশ্রমের মূল্য যে পাবেন, সেটাও জানিয়ে রাখলেন ‘সিআরসেভেন’, ‘ঈশ্বর কঠোর পরিশ্রমকারীকে সব সময়ই সাহায্য করেন।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের