রোনালদোর কাছাকাছি যেতে চান মোরাতা!

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:৪৫

রোনালদোর কাছাকাছি যেতে চান মোরাতা! পেশাদারি ক্যারিয়ারের শুরুটা তার রিয়াল মাদ্রিদ দিয়ে। মাঝে জুভেন্টাসে দুই বছর কাটিয়ে আলভারো মোরাতা আবার ফিরেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। নতুন করে শুরু করা এই ভ্রমণ শেষে নিজের গোলসংখ্যা রাখতে চান তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর কাছাকাছি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র দেওয়া জাতীয় দলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর নিজের লক্ষ্যের ব্যাপারে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার।

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে ফ্রান্সে নেমেছিল স্পেন। যদিও এবার হতাশ হয়েই ফিরতে হয়েছে ‘লা রোজা’দের। অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়িয়েছেন মোরাতা। তারই পুরস্কার হিসেবে এবার তিনি জিতলেন স্পেন জাতীয় দলের সেরা খেলোয়াড়ের সম্মাননা। পুরস্কারটি জেতার অনুভূতি ভাগাভাগির পাশাপাশি রিয়ালে নিজের লক্ষ্যের কথাও শুনিয়েছেন এই স্ট্রাইকার, ‘ছোট বেলায় যখন পরিবারের সঙ্গে ফুটবল খেলতাম, তখনই চিন্তা করতাম সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার। এই বছর রিয়াল খুব ভালো শুরু করেছে। আর আমি আশা করছি যখন (রিয়াল ক্যারিয়ার) শেষ করব, তখন কাছাকাছি থাকব রোনালদোর গোল রেকর্ডের।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম