স্প্রিন্ট ট্র্যাকে উসাইন বোল্টকে সেরা মানতে কারও এতটুকু আপত্তি নেই। কিন্তু ফুটবলপাগল এ জ্যামাইকান স্প্রিন্টারের ফুটবল নৈপুণ্য নিয়ে যথেষ্ঠ সন্দেহ থাকতে পারে। সেটা নিজেও মানেন অলিম্পিকের রেকর্ড স্বর্ণজয়ী। তবে ফুটবলার হতে হলে কোন ধরনের গুণাবলী চান এমন প্রশ্নে দুই সেরা প্রতিভাকে বেছে নিলেন বোল্ট। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মিশেলে ফুটবল মাঠে নিজেকে কল্পনা করেন এ বিশ্বজয়ী স্প্রিন্টার।
তবে পর্তুগিজ তারকার গুণটাই বেশি চান অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারের চ্যাম্পিয়ন, ‘রোনালদো ও মেসি; হ্যা এই মিশেলটা ভালো হতো। আমি এই দুই প্রতিভার সম্মিলিত গুণ চাই এবং আমার গতি যোগ করতে চাই, সঙ্গে আমার হৃদয়। এটা করতে পারলেই সর্বকালের সেরা ফুটবলার হতে পারবেন।’
ট্র্যাক থেকে অবসরের পর ফুটবল খেলার সম্ভাবনা নাকচ করে দিলেও বোল্ট ম্যানইউর ডাকে সাড়া দেয়ার ইঙ্গিত দিলেন, ‘ম্যানচেস্টার থেকে তারা আমাকে যদি ডাকে এবং বলে ‘আমরা তোমাকে চাই’। তাহলে আমি ইংল্যান্ডের বিমান ধরতাম।’ মার্কা
/এফএইচএম/








