আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৯:২১

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ ম্যাচটা বিশ্বকাপ বাছাই না হলেও উত্তেজনার কমতি থাকত না। আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ বলে কথা! চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ‘সেলেসাও’রা আবার খেলতে নামছে বেলো হরিজোন্তে। এই সেই জায়গা, যেখানে দুই বছর আগে বিশ্বকাপে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা জার্মানির বিপক্ষে। ওই হারের পর প্রথমবার এই মাঠে নামতে যাওয়ার সময় আবার প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনাকে। কঠিন এই লড়াইয়ের জন্য একাদশ ঠিক করে ফেলেছেন কোচ তিতে।

ব্রাজিলের কোচ হওয়ার পর কখনোই একাদশ গোপন রাখেননি তিতে। তার অনুশীলন দেখলেই বোঝা যায় সামনের ম্যাচে শুরু করতে যাচ্ছেন কারা। পছন্দের একাদশ নিয়েই যে প্রস্তুতি সারেন অনুশীলনে। তারই ধারাবাহিকতায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেও তার একাদশ নিয়ে অনুশীলন করেছেন মিনেইরো স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে হতে যাওয়া ওই ম্যাচে শুরু থেকে থাকছেন লেফটব্যাক মার্সেলো। চোটের কারণে গত দুই ম্যাচ তার জায়গায় খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইস।

অনুশীলনের চিত্র দেখে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশটা এমন হওয়ার সম্ভাবনাই বেশি : আলিসন, দানি আলভেস, মারকুইনহোস, মিরান্দা, মার্সেলো, ফের্নান্দিনিয়ো, পাউলিনিয়ো, রেনাতো অগাস্তো, ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও গাব্রিয়েল হেসুস। গোল ডটকম

/কেআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম