মেসির জন্য তিতের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ০৬:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ০৭:২৪

তিতে প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসি, তখন আলাদা ভাবনা থাকতেই হবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কেন বাদ পড়বে! বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে মোকাবিলার আগে সর্বাধিক ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ডকে নিয়ে ছক কষছেন ব্রাজিলের কোচ তিতে। তবে একজন খেলোয়াড় লড়াইয়ের মীমাংসা করে দিতে পারে এটা মানতে নারাজ তিনি।
মেসির ভয়ে কাঁপছে ব্রাজিল- এমন কথা বলে আগুনে আঁচ দেন আর্জেন্টিনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুকাস প্রাত্তো। তারই জবাবে তিতে দৃঢ়কণ্ঠে জানান, তার দল কোনোভাবেই শুধু একজন খেলোয়াড়ের দিকে মনোনিবেশ করবে না। বুধবার ব্রাজিলের কোচ বলেন, ‘আপনি তাদের প্রভাব বিস্তারকে সীমিত করে দিতে পারেন। তাদের সুযোগ কমানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু আমি বলছি না যে কীভাবে সেই চেষ্টা আমি করব।’

শুধু মেসি নয়, আর্জেন্টিনার পুরো দলকে প্রতিপক্ষ মানছেন তিতে, ‘অনেক খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দেবে এবং ম্যাচের ফলে ভূমিকা রাখবে। শুধু একজন খেলোয়াড়ের ওপর জয় নির্ভর করে আমি এনিয়ে একমত নই। কোনো সময় হয়তো সে জ্বলে উঠতে পারে, কিন্তু সেটারও একমাত্র কারণ হলো দলের সমন্বিত ভালো পারফরম্যান্স।’

দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিতের ব্রাজিল বাছাইপর্বের টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে আর্জেন্টিনা গত তিন ম্যাচ জয়হীন থেকে ছয়ে নেমে গেছে। কিন্তু তিতে এ পার্থক্যকে খুব বেশি পাত্তা দিতে চান না, ‘বিষয়টা হলো আর্জেন্টিনা পয়েন্টে টেবিলের উপযুক্ত জায়গার মধ্যে নেই, কিন্তু এটা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার মতো কিছু নয়। আমরা এখনও মূল পর্বে খেলার টিকিট পাইনি। চার পর্ব আগে দেখুন, তারা এখন যেখানে আছে আমরা তখন সেখানে ছিলাম। এনিয়ে আমরা সবাই সচেতন আছি।’ গোল ডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম