মেসির জন্য ছক প্রস্তুত ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ১৭:০০আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:০৭

মেসির জন্য ছক প্রস্তুত ব্রাজিলের আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথে উত্তেজনার কমতি থাকে না এমনিতেই। শুধু ওই দুই দেশ কেন, গোটা ফুটবল বিশ্বই তো মুখিয়ে থাকে উত্তেজনাকর এই লড়াইয়ের জন্য। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপ বাছাইয়ের, তাহলে তো কথাই নেই! কাল ভোরে (বাংলাদেশ সময় ভোর ৫-৪৫ মিনিটে) বেলো হরিজোন্তে হতে যাওয়া রোমাঞ্চকর এই দ্বৈরথে ব্রাজিলের সব দুঃশ্চিন্তা লিওনেল মেসিকে নিয়ে। ব্রাজিলের কোচ তিতে ইতিমধ্যে ছক কষে ফেলেছেন বার্সেলোনা ফরোয়ার্ডকে আটকানোর। অবশ্য নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের জন্য আলাদা করে ভাবছেন না বলেও জানিয়েছেন তিনি।

দিন দুয়েক আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস প্রাতো মন্তব্য করেছিলেন, ‘ব্রাজিল ভয় পাচ্ছে মেসিকে’। যদিও তিতে ওই প্রসঙ্গে না গেলেও তার কথার মধ্যে বুঝতে দিতে চাইলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ভাবছেন তারা। বেলো হরিজোন্তে সংবাদিকদের তিনি বলেছেন, ‘অবশ্যই তাদের চেষ্টার জায়গাটা ছোট করে আনতে হবে। চেষ্টা করতে হবে তাদের যতটা সম্ভব কম সুযোগ দেওয়ার। যদিও আমি বলতে চাইছি না কিভাবে আমি সেগুলো করব।’

ছক কষে রাখার বিষয়টি অস্পষ্ট করে বোঝালেও মেসিকে নিয়ে আলাদা করে না ভাবার বিষয়টি স্পষ্ট করেই বলেছেন তিতে। আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আরও অনেক ভালো খেলোয়াড় আছে মন্তব্য করে বলেছেন, ‘ওদের অনেক খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দেওয়ার সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। আমি কোনওভাবেই বিশ্বাস করি না নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের ওপর জয় নির্ভর করে। হ্যা, কোনও একটা জায়গায় সে ভালো করতে পারে, কিন্তু পরিপূর্ণতা তখনই আসে, যখন দলীয়ভাবে সবাই ভালো করে।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম