আর্জেন্টাইনদের সমর্থন চাইছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৮:৫৩

আর্জেন্টাইনদের সমর্থন চাইছেন মেসি! আরেকটি হার। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ বাছাইয়ে আরও কঠিন জায়গায় চলে গেল আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে লজ্জা পাওয়ার আগে ঘরের মাঠেও তারা হেরেছিল প্যারাগুয়ের বিপক্ষে। কর্দোবার ওই ম্যাচে দলের পারফরম্যান্সে খোদ আর্জেন্টাইনরাই দুয়ো দিয়েছিল দি মারিয়া-মাসচেরানোদের। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হারে আরও বেশি ক্ষুব্ধ আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। যদিও এই মুহূর্তে দলের সমালোচনা বাদ দিয়ে সমর্থকদের কাছে সমর্থন চাইছেন অধিনায়ক লিওনেল মেসি।

প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে ছিলেন না মেসি। তবে টেলিভিশনের পর্দায় দেখেছেন ঘরের মাঠে সমর্থকদের আচরণ। ব্রাজিলের বিপক্ষে হারের পর ওই বিষয়টি সামনে এনেছেন মেসি। কারণও আছে, কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটা তো ঘরের মাঠ স্যান হুয়ানে। ওই ম্যাচে সমর্থকদের কাছ থেকে সমর্থন চাইছেন বার্সেলোনা ফরোয়ার্ড, ‘আশা করছি স্যান হুয়ানের সমর্থকরা আন্তরিক হবেন। যেটা আমাদের ভালো করার পথে অনুপ্রেরণা জোগাবে। কর্দোবার ম্যাচটি (ঘরের মাঠের যে ম্যাচটি আর্জেন্টিনা ০-১ গোলে হেরছিল প্যারাগুয়ের বিপক্ষে) আমি টিভিতে দেখেছিলাম, যেখানে আমার নজরে পড়েছিল খেলোয়াড়দের দুয়ো ও অসম্মান করার দৃশ্যটা।’ সঙ্গে যোগ করলেন, ‘এমন আচরণ আমাদের মোটেও ভালো করতে সাহায্য করে না। আমাদের সবাইকে এক হতে হবে, যাতে আমাদের মনে হয় আমরা স্বাগতিক দল।’

১৫ নভেম্বর আবার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম