মেসি-রোনালদোর তুলনা ফুটবলের জন্য ‘ক্ষতিকর’

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:৩১

মেসি-রোনালদোর তুলনা ফুটবলের জন্য ‘ক্ষতিকর’ লিওনেল মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তাই ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে থিয়াগো আলকান্তারার। সাবেক সতীর্থকে অনেকবার প্রশংসার বানে ভাসিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। মেসিকে ‘বিশ্বসেরা খেলোয়াড়’-এর আসনে বসানোর বিপরীতে তাকে শুনতে হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদো বিষয়ে প্রশ্নও। দীর্ঘ দিন ধরে এই দুই খেলোয়াড়ের তুলনা করতে করতে বিরক্ত হয়ে গেছেন থিয়াগো। তার মতে তুলনার এই বিষয়টি ফুটবলের জন্য ভালো তো নয়-ই, উল্টো ক্ষতিকর।

মেসি-রোনালদোর তুলনা নতুন কোনও খবর নয়। কেউ মেসিকে সেরা মানেন, কেউ আবার রোনালদোকে রাখেন এগিয়ে। তুলনায় এই বিষয়টি এখন বন্ধ করার আহবান থিয়াগোর, ‘ফুটবল ইতিহাসে লিও (মেসি) সেরা খেলোয়াড়েদের একজন। তবে আমি ক্লান্ত হয়ে পড়েছি মেসি ও ক্রিস্তিয়ানোর তুলনা করতে করতে। এটা ফুটবলের জন্য মোটেও ভালো কোনও বিষয় নয়।’ কারণ তার কাছে ‘রোনালদোরও অসাধারণ খেলোয়াড়।’ এপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম