স্প্রিন্ট ট্র্যাক থেকে ডর্টমুন্ডে বোল্ট!

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৪:২০আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:২৪

উসাইন বোল্ট
আগামী বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে শেষবার দৌড়াবেন উসাইন বোল্ট। এরপর কী করবেন! নিজের গন্তব্য ঠিক করলেন জ্যামাইকান স্প্রিন্টার। অ্যাথলেটিক্সের সঙ্গে আর নয়, এবার ফুটবলে হাতেখড়ি নিতে যাচ্ছেন অলিম্পিকের স্বর্ণজয়ী। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেবেন ৩০ বছর বয়সী। বুন্দেসলিগা ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে নাকি কথাও চলছে তার।
ডর্টমুন্ডে থমাস ট্যুশেলের দলের সঙ্গে শিগগিরই দুইদিনের অনুশীলনে নামবেন বোল্ট, ‘আমরা সত্যিই এনিয়ে আলোচনা করছি। দেখা যাক কী হয়।’

বিশ্বের সেরা এ গতিমানব গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে জানান, ডর্টমুন্ডে ট্রেনিং করলেও তার মন পড়ে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রিয় ক্লাবে খেলার স্বপ্ন এখনও দেখেন তিনি। তবে ডর্টমুন্ডে আগে নিজেকে তৈরি করতে চান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যদি খেলতে পারতাম তাহলে স্বপ্ন পূরণ হতো। হ্যা, সেটা হতে পারে মহাকাব্যিক।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম