মুলার-কিনের পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১১:২২আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১২:১৬

ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালের সর্বশেষ তিন ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো করলেন ৭ গোল। লাটভিয়ার বিপক্ষে রবিবারের ম্যাচে দুই গোল করে নিজেকে নিলেন ফুটবল গ্রেটদের পাশে। ৬৮টি আন্তর্জাতিক গোল করে ৩১ বছর বয়সী উইঙ্গার ছুঁলেন জার্ড মুলার ও রবি কিনকে। আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের শীর্ষ গোলদাতাদের কাতারে রোনালদো এখন চতুর্থ স্থানে, যেখানে আছেন জার্মানির গ্রেট মুলার ও গত আগস্টে অবসর নেওয়া আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কিন।

অবশ্য আন্তর্জাতিক ফুটবলে বর্তমান খেলোয়াড়দের মধ্যে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে রিয়াল মাদ্রিদের তারকা, যেখানে তার কাছাকাছি কেউ নেই। ১২ গোলে পিছিয়ে তার পরে লিওনেল মেসি (৫৬)। আর ইউরোপীয় ফুটবল ইতিহাসে রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন কেবল হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৮৪) ও সান্দোর কোকসিস (৭৫) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা (৭১)।

তবে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরও পথ পাড়ি দিতে হবে পর্তুগিজ তারকাকে। এই কীর্তি এখনও ইরানের গ্রেট আলি দায়েইর দখলে, যিনি ১৩ বছরের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচ খেলে করেছেন ১০৯ গোল।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম