বিশ্বকাপের জন্য ‘ঝুঁকি’ নেবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৯:১৯

বিশ্বকাপের জন্য ‘ঝুঁকি’ নেবে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে হারের ক্ষত শুকায়নি এখনও। যদিও অতীত নিয়ে পড়ে থাকার সময়ও নেই আর্জেন্টিনার হাতে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে যে আবার নেমে পড়তে হচ্ছে তাদের। বুধবার ভোরে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা। পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে শিষ্যদের ‘ঝুঁকি’ নেওয়ার আহবান তার।

ব্রাজিলের মাঠ থেকে আগের ম্যাচে ৩-০ গোলের লজ্জা নিয়ে ফিরেছে আর্জেন্টিনা। হারের হতাশার সঙ্গে দুশ্চিন্তার মেঘ জন্মেছে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনার ওপর। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্লে অফের জায়গার বাইরে থাকা আর্জেন্টিনার সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় আছে কলম্বিয়া। স্যান হুয়ানের ম্যাচের চ্যালেঞ্জটা আচ পাচ্ছেন আর্জেন্টিনার কোচ বাউসা। যদিও সব কিছু দূরে সরিয়ে তার চিন্তা শুধুই জয়, ‘আমাদের প্রত্যেকটা জায়গায় উন্নতির দরকার। কলম্বিয়ার অনেক ভালো খেলোয়াড় আছে, ব্যক্তিগত পারফরম্যান্সেও অনন্য। আমাদের এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। সহজ কথায় আমাদের জিততে হবে, আর সে জন্য ঝুঁকিও নিতে হবে আমাদের।’

কঠিন এই ম্যাচের আগে আবার হানা দিয়েছে চোট। ব্রাজিলের বিপক্ষে মাঠে থাকা গনসালো হিগুয়েইনের সঙ্গে অনিশ্চিত গাব্রিয়েল মেরকাদো ও এভার বানেগা। বাউসা ‘তারা প্রস্তুত’ মন্তব্য করলেও তাদের খেলার ব্যাপারে নিশ্চিত করে বলেননি কিছুই। এএফপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান