মেসি তৈরি করতে চায় উত্তর কোরিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ২০:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:৫৬

মেসি তৈরি করতে চায় উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার নাম শুনলেই সবার আগে মনে আশ্রয় নেবে যুদ্ধ-বিগ্রহের নানা ঘটনা। রাষ্ট্রপ্রধান কিম জং উনের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড দেশটিকে বিশ্বের অন্য দেশগুলো থেকে আলাদা করে রেখেছে। তবে শুনলে অবাক হতে হবে যে  যুদ্ধপ্রিয় দেশটি তাদের ফুটবলকে এগিয়ে নিতে বড় এক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির চেয়েও ভালো খেলোয়াড় তারা তৈরি করতে বদ্ধপরিকর।
মূলত ১৯৬৬ সালের বিশ্বকাপের সফলতার পুনরাবৃত্তি করার লক্ষ্য উত্তর কোরিয়ার। ঠিক ৫০ বছর আগে ওই সময়ের পুঁচকে দলটি কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দেয়, যদিও ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়ে তাদের। কিন্তু ওই আসরের সফলতা যে শুধুই চমক ছিল বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বিশ্ব ফুটবলে ১২৬ নম্বর র‌্যাংকিংয়ে বিভক্ত কোরিয়ার এই দেশটি। কড়া নিষেধাজ্ঞার মধ্যে চলাফেরা করতে হয় দেশটিকে, এমনকি দেশের জনগণকেও। তারপরও ফুটবল নিয়ে উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করে এগিয়ে যাচ্ছে তারা।

আগামী দিনের সুপারস্টারদের বের করে আনতে দৃঢ়প্রতিজ্ঞ এশিয়ার দেশটি। এই লক্ষ্যে ২০১৩ সালে পিয়ংইয়ং আন্তর্জাতিক ফুটবল স্কুল প্রতিষ্ঠা করেছিল দেশটি। এই স্কুলের ফুটবল একাডেমির কোচ ইউ হি বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিভাবান খেলোয়াড় বানানোর প্রশিক্ষণ দিচ্ছি, যেন তারা লিওনেল মেসির মতো খেলোয়াড়দেরও ছাড়িয়ে যায়। আমি মনে করি নিকট ভবিষ্যতে আমাদের উচিত এশিয়ায় আধিপত্য করা। আশা করি ধীরে ধীরে বিশ্বেও দাপট দেখাতে পারব।’

অবশ্য কড়া নিষেধাজ্ঞার কারণে এমন লক্ষ্য কাগজে কলমেই থেকে যাবে মনে করেন জাতীয় দলের প্রধান কোচ জর্ন অ্যান্ডারসন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের