উজ্জ্বল হলো আর্জেন্টিনার বিশ্বকাপ পথ

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ০৯:১৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০৯:৩১

মেসিরা এখন প্লে অফ খেলার জায়গায় কলম্বিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল হতাশা কাটিয়ে কলম্বিয়ার বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কঠিন হয়ে পড়া বিশ্বকাপ সমীকরণ সহজ করতে গেলে এই জয়টা ভীষণ দরকার ছিল আলবিসেলেস্তেদের। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ায় লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। ২০১৬ সালে বাছাইয়ে চূড়ান্ত ম্যাচ শেষে অন্তত প্লে অফ খেলার যোগ্যতা অর্জনের জায়গায় থাকতে পারল এদগার্দো বাউসার দল।

লাতিন আমেরিকার বাছাই থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চার দল সরাসরি সুযোগ পাবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলেরও সুযোগ থাকবে, তবে সেই যোগ্যতার জন্য তাদের প্লে অফ ম্যাচ জিততে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের বিপক্ষে। আপাতত আর্জেন্টিনা আছে এই প্লে অফ খেলার জায়গাতেই। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে মেসিদের জায়গা পঞ্চম স্থানে।

আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া কলম্বিয়া তিন থেকে নেমে গেছে ছয় নম্বরে। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। আর তিন নম্বরে উঠে গেছে ইকুয়েডর। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া ইকুয়েডর দিনের আগে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ভেনিজুয়েলাকে। তাদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে চিলি, যারা ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়েছে ৩-১ গোলে। হারলেও ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই উরুগুয়ে। আর শীর্ষে যথারীতি ব্রাজিল। পেরুর বিপক্ষে এই রাউন্ডের ম্যাচ হারলেও ২০১৬ সালটা সেলেসাওরা শেষ করবে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক