সেরা ব্রাজিলকে দেখছেন হামেলস

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ০৩:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ০৪:১০

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গোল উদযাপন দুই বছর আগে বিশ্বকাপে জার্মানদের কাছে ব্রাজিলের শোচনীয় হার ভোলার নয়। কিন্তু নিশ্চিত বলা চলে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের দলীয় পারফরম্যান্স দিয়ে সেই ক্ষতে প্রলেপ দিচ্ছে। ম্যাটসম হামেলস মনে করেন তেমনটাই। ব্রাজিলকে গত বিশ্বকাপে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানির জার্সিতে খেলা এই সেন্টার-ব্যাকের মতে আবার নিজেদের সেরা ফর্মে ফিরেছে সেলেসাওরা। এখন তারা বিশ্বের অন্যতম সেরা একটি দল।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখে এমন মূল্যায়ন করলেন বায়ার্ন ‍মিউনিখের ২৭ বছর বয়সী ডিফেন্ডার, ‘আমি ব্রাজিলের ম্যাচগুলো দেখি, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে শুধু গোলগুলো দেখেছি। আমি মনে করি তাদের অসাধারণ একটি দল আছে। দলে এমন কয়েকজন তরুণ খেলোয়াড় এসেছে যারা দুই বছর আগে ছিল না, আমার মতে ব্রাজিল শীর্ষে ফিরেছে।’

কয়েকদিন আগে জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ইয়োয়াখিম ল্যোভ ব্রাজিলকে নিয়ে মুগ্ধতার কথা জানান, ‘আমি ব্রাজিলকে দেখে সত্যিই অভিভূত। আমি তাদের প্রায় সময় দেখি। আমি যতটুকু দেখেছি, মনে হচ্ছে তারা ৭-১ গোলের ওই হারের দুঃখকে জয় করেছে।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম