জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো আকাশি নীল শিবির।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটির ২৭, ৬৪ ও ৮৬ মিনিটে গোল তিনটি করেন লি টাক। প্রথমবারের মতো খেলতে নামা আরেক ইংরেজ ফরোয়ার্ড জোনাথান এড্ওয়ার্ডস ৩৩ ও ৯২ মিনিটে করেন দুটি গোল। লিগের সর্বাধিক স্কোরার নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ৮৯ মিনিটে বাকি গোলটি করে তার গোলের সংখ্যা নিযে যান ১৬ তে। ২১ মিনিটে মুক্তিযোদ্ধার একমাত্র গোলটি করেছেন শফিকুল ইসলাম বিপুল।
১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার অর্জন ২০।
/আরএম/এফএইচএম/








