১২ ম্যাচ শেষে রিয়াল বার্সার ভিন্ন অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৬:২৬আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৬:২৬

রিয়াল মাদ্রিদ অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে আগের দুই ম্যাচ ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। শনিবার ৩-০ গোলে জিতে সেই বৃত্ত ভেঙেছে তারা। ১২ ম্যাচ শেষে তাদের অর্জন ৩০ পয়েন্ট। লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান অটুট রেখেছে তারা। যদিও পুরো মৌসুমের এক তৃতীয়াংশ ম্যাচ এখনও খেলার বাকি। কিন্তু লিগ মৌসুমের এমন সময়ে এসে রিয়ালের এই দাপুটে ব্যবধান গত ২৫ বছরে আর দেখা যায়নি।

সর্বশেষ ১৯৯১-৯২ মৌসুমে প্রথম ১২ ম্যাচ শেষে চার পয়েন্টের ব্যবধানে এক নম্বরে ছিল রিয়াল, যখন জয়ের পয়েন্ট ছিল মাত্র ২। এমিলিও বুত্রাগুয়েনো ও তার সতীর্থরা ২৩ পয়েন্ট পেয়েছিল ওই সময়। আর ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টে এগিয়ে থেকে ওই মৌসুমে শিরোপা জিতেছিল বার্সা।

এদিকে মালাগার বিপক্ষে হতাশাজনক ড্রর পর বার্সেলোনার হিসাবটা করতে হচ্ছে বাজে সূচনা দিয়ে। প্রথম ১২ ম্যাচ শেষে এবার তাদের অর্জন মাত্র ২৬ পয়েন্ট। ২০০৭-০৮ মৌসুমের পর এটাই কাতালানদের সবচেয়ে বাজে রেকর্ড। ন্যু ক্যাম্পে সম্ভাব্য ১৮ পয়েন্টের ৭টি এরই মধ্যে তারা হারিয়েছে। লুইস এনরিকের দল ঘরের মাঠে মাত্র ১৩ গোল করেছে, ২০১০-১১ মৌসুমের পর যেটা সবচেয়ে বাজে। সব মিলিয়ে সেল্টা ভিগো ও আলাভেসের কাছে হার, অ্যাতলেতিকো ও মালাগার সঙ্গে ড্র করায় ১০ পয়েন্ট খুঁইয়েছে বার্সা।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম