জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ আরামবাগকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
রবিবার খেলার শুরুতেই তিন মিনিটের মাথায় নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন করেন ব্রাদার্সের দ্বিতীয় গোল।
আরামবাগ দ্বিতীয়ার্ধেও চাপ সৃষ্টি করে। সেই ধারায় ৬৩ মিনিটে সাজিদুর রহমানের গোলে ব্যবধান কমালেও শেষ পয়ন্ত হার আর এড়াতে পারেনি।
এর মধ্য দিয়ে ১৫ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ২১ আর আরামবাগের সংগ্রহ ২০। দলদুটি যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
/আরএম/এফআইআর/








