মেসির দল বাছাইয়ের গুজবে ক্ষুব্ধ বাউসা

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৪:৪৬আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:১৯

মেসি ও বাউসা ফুটবল মাঠে লিওনেল মেসির প্রভাব নিয়ে কোনও সন্দেহ নেই। তাকে দলে পেলে কোচসহ সতীর্থরা নির্ভার থাকেন। কিন্তু কয়েকটি সংবাদমাধ্যম একটু বাড়িয়েই বলেছে, তিনি নাকি দল গোছাতেও ভূমিকা রাখছেন। বিশেষ করে জাতীয় দলে কে থাকবে, কে থাকবে না সেই সিদ্ধান্তও নিয়ে থাকেন মেসি। কলম্বিয়ার ম্যাচে এজিকুয়েল লাভেজ্জিকে না নেওয়ায় এবার সংবাদমাধ্যমগুলোর দাবি, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর চাওয়ামতো দল বাছাইয়ের কারণে ছিলেন না লাভেজ্জি। এমন সব খবরে চটেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা।

গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে কলিম্বিয়ার বিপক্ষে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-০ গোলে জেতাতে একটি গোল ও দুটি বানিয়ে দেন মেসি। ওই ম্যাচের পর সংবাদমাধ্যমে খবর আসে, অনুশীলন ক্যাম্পে গাঁজা টানায় লাভেজ্জি বাদ পড়েছেন। এসব গুজব সহ্য করেননি আর্জেন্টিনার অধিনায়ক। পুরো দলকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের বয়কট করার ঘোষণা দেন মেসি। দলে বার্সেলোনা ফরোয়ার্ডের এই নেতৃত্বসুলভ আচরণ হয়তো পছন্দ করেনি সংবাদমাধ্যম। তাই এবার তাদের দাবি, দল নির্বাচনে মেসির হাত বেশ শক্ত। কিন্তু মার্কাকে দেওয়া সাক্ষাতকারে এই দাবিকে অসত্য ও বানোয়াট বললেন বাউসা, ‘তারা বলছে যে মেসি আর্জেন্টিনা দলে তার বন্ধুদের রাখে, এগুলো সবই মিথ্যা। এটা সংবাদমাধ্যমের আবিষ্কার।’ বিভিন্ন গুজবে আর্জেন্টিনার দলের মধ্যে একে অপরের পাশে দাঁড়ানোটা দৃঢ় ঐক্যের ইঙ্গিত দিচ্ছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান