রোনালদোর পর্তুগালে মেসির জন্য ভালোবাসা!

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ২১:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২১:১৭

রোনালদোর পর্তুগালে মেসির জন্য ভালোবাসা! ইউসেবিও-লুইস ফিগোরা যা পারেননি, সেটা করে দেখিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পূর্বসূরিদের আক্ষেপ দূর করে এবার পর্তুগালকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। বিশ্ব ফুটবল যাকে মাথায় করে রাখে, সেই তিনি কিনা দেশের মানুষের কাছে শোনেন দুয়ো! অপমানিত হন ঘরের মাঠে, রাস্তায় কিংবা হোটেলে। রোনালদোকে ‘ছোট’ করে পর্তুগিজদের মুখে উচ্চারিত হয় লিওনেল মেসির নাম। অবাক লাগছে না! বিস্ময় জাগানো এমন তথ্যই দিয়েছেন পর্তুগালের সাবেক উইঙ্গার পাউলো ফিউচার।

ক্যারিয়ারের শুরুটা রোনালদো করেছেন ঘরের ক্লাব দিয়ে। সেই ছোট্ট বেলা থেকে খেলছেন জাতীয় দলের জার্সিতে। তবু অনেক পর্তুগিজের কাছে তিনি নন, সেরা মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের প্রশংসা্ই ঝরে তাদের মুখে। অ্যাতলেতিকো মাদ্রিদ ও এসি মিলানের সাবেক উইঙ্গার ফিউচারের তাই আক্ষেপের শেষ নেই। দেশের মানুষরাই রোনালদোর ‘শত্রু’ উল্লেখ করে তার বক্তব্য, ‘ক্রিস্তিয়ানো পর্তুগিজ। দেশের জন্য ও সব কিছু করেছে, (এবার) জিতিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এর পরও এখানে (পর্তুগালে) ওর অনেক শত্রু। নিজের দেশেই অনেক শত্রু আছে ওর।’ মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে পর্তুগিজরা রোনালদোকে কিভাবে অপমান করে, সেটাও বর্ণনা করেছেন ৫০ বছর বয়সী সাবেক এই ফুটবলার, “একটা সময় ছিল যখন অনেকেই পর্তুগালের টিম হোটেলের বাইরে চিৎকার করতো ‘মেসি, মেসি, মেসি’ করে। বিষয়টা খুবই লজ্জাজনক।”

এবারের ব্যালন ডি’অরে ফেভারিট ধরা হচ্ছে রোনালদোকে। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর দেশের হয়ে হাতে তুলেছেন ইউরো। যদিও পর্তুগালের অনেকেই নাকি চায় বিশ্বসেরা খেলোয়াড়ের মুকুট উঠুক মেসির মাথায়! ফিউচারের ভাষায় যা এমন, ‘কোনও সন্দেহ নেই পর্তুগালের অনেকেই চায় ব্যালন ডি’অরটা জিতুক মেসি।’ স্পোর্ত

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম