এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন বেল

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ০২:৪৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৩:৪৫

ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন বেল স্পোর্তিং লিসবনের মাঠে গত মঙ্গলবার ২-১ গোলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও হতাশ হতে হলো রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ ক্লাবের তারকা গ্যারেথ বেলের গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। এএস তাদের রিপোর্টে জানায়, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে তার খেলা হচ্ছে না।

স্পোর্তিংয়ের বিপক্ষে প্রথমার্ধে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটসের চ্যালেঞ্জে ডানপায়ের গোড়ালিতে আঘাত পান বেল। লম্বা সময়ের চিকিৎসা শেষে আবার মাঠে নামলেও বেশিক্ষণ থাকতে পারেননি। মারকো আসেনসিওর বদলি হয়ে মাঠ ছাড়েন ওয়েলস তারকা। শুরুতে কোচ জিনেদিন জিদান চোটের অবস্থা নিয়ে মুখ খোলেননি। তবে বুধবার বিকেলে রিয়াল তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে গুরুতর চোট লেগেছে বেলের। অবশ্য কতদিন মাঠের বাইরে থাকতে হবে বিস্তারিত জানায়নি তারা।

এএস’র রিপোর্ট অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বার্সেলোনার মাঠে রিয়ালের হয়ে খেলতে পারবেন না বেল। এমনকি চারদিন পর চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও অনিশ্চিত তিনি। আর ডিসেম্বরের শেষদিকে ক্লাব বিশ্বকাপেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।

তবে রিয়ালের জন্য একটা ইতিবাচক খবর আছে। বুধবার অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো। আগামী শনিবার স্পোর্তিং গিহনের বিপক্ষে ঘরের মাঠে তাকে দেখা যেতে পারে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম