রবিবার দেশের ৭ ভেন্যুতে শুরু অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৭:৪৯

রবিবার দেশের ৭ ভেন্যুতে শুরু অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল কাল রবিবার থেকে দেশের ৭টি ভেন্যুতে একসঙ্গে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ওয়ালটনের কো-স্পনসরশিপে আয়েজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায় থেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ৮টি দল আসবে ঢাকায়। তাদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্ব। 

প্রাথমিক পর্বের ভেন্যুগুলো হলো- টাঙ্গাইল, রংপুর, লক্ষ্মীপুর, নড়াইল, রাজশাহী, সাতক্ষীরা ও ফরিদপুর জেলা স্টেডিয়াম। 

টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে লড়বে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর ও নেত্রকোনা জেলা। রংপুর জেলা স্টেডিয়ামে খেলবে রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে লড়বে লক্ষ্মীপুর, সিলেট, কক্সবাজার, ফেনী ও খাগড়াছড়ি জেলা। নড়াইল জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর ও মাগুরা জেলা।  রাজশাহী জেলা স্টেডিয়ামে খেলবে রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও বগুড়া জেলা। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে লড়বে খুলনা, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলা। আর ফরিদপুর জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরিদপুর, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ। 

শনিবার টুর্নামেন্টের বিস্তারিত জানানোর জন্য বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও মেয়েদের ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি ও গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ডসহ অন্যরা।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী