অসম্ভব, অসম্ভব, অসম্ভব...

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ২১:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০১:৩১

অসম্ভব, অসম্ভব, অসম্ভব... কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন বিমানে থাকা ৮১ যাত্রীর মধ্যে ৭৬ জনই। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শাপেকোয়েনসেকে বহন করা বিমানটিতে থাকা খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের করুণ মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান খেলোয়াড়রা। দেশের ক্লাবের এই ট্র্যাজেডি কিছুতেই মানতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বার্সেলোনা তারকা হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে লিখতে গিয়ে বারবার ব্যবহার করেছেন একটা শব্দই-‘অসম্ভব’।

সপ্তাহ খানেক আগে আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোকে হারিয়ে কোপা সুদামেরিকানার ফাইনালে উঠে শাপেকোয়েনসে। সেই ফাইনালের প্রথম লেগ খেলতে দলটি যাচ্ছিল কলম্বিয়ান ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালের মাঠে। আকাশে উড়ে চলা বিমানে চড়ে চলে গেলেন তারা না ফেরার দেশে। ‍ঘটনাটি কিছুতেই মানতে পারছেন না নেইমার, ‘এই ট্র্যাজেডি বিশ্বাস করাটা অসম্ভব।’ ইনস্টাগ্রামে স্ট্যাটাসের পরের অংশে বার্সেলোনা ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ‍দুর্ঘটনা বিশ্বাস করা অসম্ভব। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বিশ্বাস করা অসম্ভব। বিশ্বাস করতে পারছি না এই মানুষগুলো তাদের পরিবার ছেড়ে চলে গেছে বহুদূরে...বিশ্বাস করতে পারছি না, অসম্ভব।’

পৃথিবী ছেড়ে যাওয়া খেলোয়াড়দের স্বর্গ টেনে নিয়েছে বলেও লিখেছেন নেইমার পরের অংশে, ‘আজ পৃথিবী কাঁদছে, তবে আকাশ খুশি এই চ্যাম্পিয়নদের নিজের কাছে নিয়ে যেতে পেরে। স্বর্গ তাদের গ্রহণ করেছে।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম