বর্ষসেরা কোচের সেরা তিনে জিদান, রানিয়েরি ও সান্তোস

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৫০

রানিয়েরি, সান্তোস ও জিদান ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন ক্লাউদিও রানিয়েরি, ফের্নান্দো সান্তোস ও জিনেদিন জিদান।

জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের সঙ্গে ফিফার নির্বাচিত সাংবাদিকদের ভোটে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া অনলাইনে ভোট দিতে পারবেন ভক্ত-সমর্থকরা।

গত ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে লিস্টার সিটিকে শিরোপা জিতিয়ে বড় চমক দেখান রানিয়েরি। এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথমবার তার দল জায়গা পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে আরও বড় চমক দেখিয়েছে।

আর ইউরোতেও বিস্ময়করভাবে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। প্রথমবার দলটি জিতেছে বড় কোনও শিরোপা। দেশকে ইউরোপ চ্যাম্পিয়ন বানানোর স্বীকৃতিতে কোচ সান্তোস আছেন সেরা তিনে। গত মৌসুমে লা লিগা জিততে না পারলেও রিয়াল মাদ্রিদ দাপটের সঙ্গে জিতেছে একাদশতম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কোচ জিনেদিন জিদানও তাই জায়গা পেয়েছেন ফিফার মনোনীত বর্ষসেরা তিন কোচের তালিকায়।

সেরা দশে থাকা লুইস এনরিকে, ডিয়েগো সিমিওনে, ক্রিস কোলম্যান, ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, দিদিয়ের দেশম ও পেপ গার্দিওলা বাদ পড়েছেন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে