নেইমারের চোট, দুশ্চিন্তা নেই বলছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ২১:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২১:০৬

নেইমারের চোট, দুশ্চিন্তা নেই বলছে বার্সেলোনা এল ক্লাসিকোতে পাওয়া চোটে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি তিনি। নেইমার ভক্তদের মনে সংশয়ের মেঘ জন্মালেও বার্সেলোনা নিশ্চিত করেছে, গুরুতর কিছু হয়নি তার।

এল ক্লাসিকো মহারণে নেইমারকে তুলে নিলেন লুই এনরিকে! প্রথমে সবার ধারণা ছিল, ১-০ গোলে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে মাঝমাঠটা এখন ধরে রাখতে চাইছেন বার্সেলোনা কোচ। তাই নেইমারকে উঠিয়ে হয়তো মাঠে নামালেন দেনিস সুয়ারেসকে। কিন্তু ডাগআউটে যাওয়ার পর সবার ধারণা যায় পাল্টে। নেইমারের পায়ে তখন আইসব্যাক। বুঝতে বাকি থাকলো না, মাংসপেশীতে টান খেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এই চোটের কারণে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি তিনি। নেইমার ভক্তদের মনে সংশয়ের মেঘ জন্মালেও বার্সেলোনা নিশ্চিত করেছে, গুরুতর কিছু হয়নি তার।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর কিন্তু অন্যরকম, ২০১৬ সালে নাকি আর মাঠে নামা হচ্ছে না নেইমারের! এল ক্লাসিকোতে ৮৭ মিনিটে মাঠ ছাড়া এই ফরোয়ার্ডের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সোমবার। যে ফল খুশির খবরই দিয়েছে বার্সেলোনার জন্য। ক্লাবটি নিশ্চিত করেছে, কুঁচকির দিকের মাংসপেশীতে টান খেয়েছেন নেইমার, যদিও কোনও ধরণের চোটের চিহ্ন পাওয়া যায়নি। এর আগেই নেইমারের আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন এনরিকে সংবাদসম্মেলনে, ‘এল ক্লাসিকোতে আঘাত পেয়েছে নেইমার।’

সাবেক সান্তোস তারকাকে নিয়ে অবশ্য মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে না। ফিট থাকলেও তিনি খেলতে পারতেন না মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি। সেল্টিকের বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছিলেন নেইমার, যে কারণে জার্মান ক্লাবটির বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি। ফিট হয়ে উঠার জন্য তাই সময়টা ভালোই পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ইএসপিএন এফসি

/কেআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস