মেসির হাতে ব্যালন ডি’অর দেখছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৬:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৩০

মেসির হাতে ব্যালন ডি’অর দেখছেন নেইমার ফুটবল বিশ্বের চোখে ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারটির দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ফেভারিট হলেও নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিলেন মেসিকেই।

লিওনেল মেসিকে সেরা মানেন তিনি সব সময়। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নামটাই শোনা যায় নেইমার মুখে। ব্যালন ডি’অরের লড়াইয়ে স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান তারকা এগিয়ে রাখছেন তার বার্সেলোনা সতীর্থকে। ফুটবল বিশ্বের চোখে ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারটির দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ফেভারিট হলেও নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিলেন মেসিকেই।

সামনের সপ্তাহে ঘোষণা করা হবে ২০১৬ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। পুরস্কারটি দেওয়ার আগে বাতাসে ভাসছে রোনালদোর নামটাই। গত মৌসুমের পারফরম্যান্স ও সাফল্যের কারণে পতুর্গিজ যুবরাজের এগিয়ে থাকা। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর রোনালদো জাতীয় দল পতুর্গালের জার্সিতে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এর পরও রোনালদো নয়, নেইমারর ভোট মেসির বাক্সে। গত মৌসুমে লা লিগার শিরোপা জেতা মেসিকে বেছে নিয়েছেন নেইমার এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে, ‘জানি না কে জিতবে (পুরস্কারটি), আমার কাছে একজনই সেরা, আর সেটা হলো মেসি।’ রোনালদোর ওপর পূর্ণ শ্রদ্ধা রেখেই সঙ্গে যোগ করলেন, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়, ও বিশ্বসেরা। অনেক বছর ধরে নিজের সেরা ফর্মে আছে, তাকে আমি সম্মানও করি। তবে আমার কাছে মেসিই এর দাবিদার।’

চলতি মৌসুমে মেসি বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত লক্ষ্যভেদ করেছে ২০বার। যার ৯টি এসেছে লা লিগা থেকে, আর চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ১০টি। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম