দেপোর্তিভো ম্যাচে বিশ্রামে রোনালদো-বেনজিমা

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৯

বেনজিমা ও রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের লা লিগা ম্যাচে তিন তারকাকে বিশ্রাম দিয়েছেন জিনেদিন জিদান। লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে ভেবে রিয়াল মাদ্রিদ কোচ এমন সিদ্ধান্ত নিয়েছেন ভাবলে ভুল হবে।

আগামী বৃহস্পতিবার রিয়ালের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেমিফাইনালে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচকে সামনে রেখে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বিশ্রাম পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও লুকা মডরিচ।

ক্লাব ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে রোনালদো। এই অর্জনের জন্য বেড়ে গেল তার অপেক্ষা। বেনজিমাও বাদ পড়ায় এবার ‘বিবিসি’র কাউকেই পাচ্ছে না ইউরোপ চ্যাম্পিয়নরা। কারণ গোড়ালির চোট নিয়ে আগেই ছিটকে গেছেন গ্যারেথ বেল। আলভারো মোরাতা, লুকাস ভাসকেস ও মারিয়ানো ডায়াসকে রাখা হয়েছে এই ম্যাচের আক্রমণভাগে।

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে বিশ্রামে রাখাকে বিলাসিতা হিসেবে দেখছেন না জিদান। কারণ অনেকেই ভাবতে পারেন লা লিগা শিরোপা নিয়ন্ত্রণে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি কোচ। কিন্তু তাদের সঙ্গে একমত নন জিদান, ‘লা লিগা এখনও চূড়ান্ত হয়নি। ফলাফল নিয়ে আমরা খুশি। কিন্তু পথটা এখনও অনেক লম্বা। ছয় পয়েন্টে এগিয়ে থাকাটা সুবিধাজনক ভাবলে ভুল হবে। আমরা এগিয়ে আছি এখন, কিন্তু এটার মানে এই নয় যে আমরা লিগ জিতে যাচ্ছি।’ লা লিগা শিরোপা অনেক দূরের পথ হলেও হাতের কাছে থাকা ক্লাব বিশ্বকাপের ট্রফিটা জাপান থেকে নিয়ে ফিরতে চান জিদান। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী