শিরোপার আশা ছাড়েননি সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ২২:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২২:১৬

লুইস সুয়ারেস ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ‍লুইস সুয়ারেস গোলমুখ খোলার পর লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমেছে তিনে। কিন্তু মাদ্রিদের ক্লাব রাতে পরের ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জিতলে ব্যবধানটা আবার বেড়ে দাঁড়াবে ৬ এ। কিন্তু সেরকম কিছু হলেও লা লিগার শিরোপার আশায় ইতি টানছেন না উরুগুইয়ান স্ট্রাইকার।

জর্দি আলবার সহায়তায় পাম্পলোনার দলের বিপক্ষে এদিন প্রথম গোল করেন সুয়ারেস। এনিয়ে শীর্ষ লিগে মুখোমুখি হওয়া ২৪ দলের মধ্যে ২২টির বিপক্ষে গোল পেলেন তিনি।  শনিবার প্রথমার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার আফসোস খুব বেশি গায়ে লাগালেন না লিভারপুলের সাবেক ফরোয়ার্ড, ‘শুরুতে আমাদের অনেক সুযোগ ছিল। আমরা জানতাম খুব তাড়াতাড়ি প্রথম গোল পাব, সেটা হলে খেলা আরও উন্মুক্ত হতো। তাও ভালো যে আমরা আমাদের মতো করে খেলা শেষ করলাম।’

টানা তিন ড্রর পর জয়ের দেখা পেয়ে আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছে বার্সা। সুয়ারেসের বিশ্বাস সেটা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে সফল হবে কাতালানরা। আর লিগের খেলা এখনও অর্ধেকের বেশি বাকি, ‘লা লিগার দৌড় থেকে আমরা নিজেদের গুটিয়ে নিতে পারি না, এখনই নয়। আমরা বার্সেলোনা এবং আমরা শিরোপা প্রার্থী- পাঁচ, ছয় বা সাত পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপার আশা ছাড়ার দল নই।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম