ফের শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৯

ফের শীর্ষে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র একদিনের জন্যই শীর্ষে উঠার স্বাদ পেয়েছিল আর্সেনাল। এবার তাদের টপকে ঠিকই উপরে উঠে গেলো চেলসি। একদিন পর ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

যদিও চেলসি শুরুতে জয়ের দেখা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একরোখা ভঙ্গিতে খেলা ওয়েস্ট ব্রমের রক্ষণে ঢুকতে পারছিল না চেলসি। তাই প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও রক্ষণ ভাঙতে পারেনি তারা।

যদিও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে সুযোগ নিয়ে গোল করে বসেন কস্তা। ৭৬ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে রক্ষা করেন স্প্যানিশ স্ট্রাইকার।

এই জয়ের মধ্য দিয়ে টানা ৯টি জয় উপভোগ করলো চেলসি। আর আর্সেনালের থেকে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জায়গা করলো দলটি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এরপরেই আছে আর্সেনাল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম