১১ খেলোয়াড় ভোটই পাননি ব্যালন ডি’অরে!

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৩

১১ খেলোয়াড় ভোটই পাননি ব্যালন ডি’অরে! সেরা খেলোয়াড় বাছতে প্রত্যেক সাংবাদিক দিতে পেরেছেন তিনটি ভোট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে পছন্দের খেলোয়াড়দের রেখে নিজের রায় জানিয়েছেন তারা। সেই রায়ে একটি ভোটও পাননি ১১ খেলোয়াড়।

সোমবার গোটা বিশ্ব থেকে বেছে নেওয়া ১৭৩ জন ক্রীড়া সাংবাদিকদের ভোটের রায়ে ‘ফ্রান্স ফুটবল’ বেছে নিয়েছে এবারের ব্যালন ডি’অর জয়ী। ভোটের জন্য ঠিক করে দেওয়া ৩০ জনের মধ্যে ১১ খেলোয়াড়ের দিকে তাকানইনি ভোটাররা। আন্দ্রেস ইনিয়েস্তা-সের্হিয়ো আগুয়েরো-থোমাস ম্যুলারদের মতো খেলোয়াড়রা পাননি একটি ভোটও!

২০১০ সাল থেকে ফিফার সঙ্গে মিলিতভাবে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ দিয়ে আসছিল ব্যালন ডি’অর। তার আগে ফুটবলারদের সবচেয়ে মর্যাদার এই পুরস্কারটির একক মালিক ছিল ফ্রান্সের এই ম্যাগাজিনটিই। যদিও ‘নীতিগত’ অমিলের কারণে চুক্তি হওয়া পাঁচ বছর শেষ হতেই ‘ফ্রান্স ফুটবল’ আলাদা হওয়ার ঘোষণা দেয় গত সেপ্টেম্বরে। ভোটের প্রক্রিয়ার কয়েকটা জায়গায় বদল এনে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয় ফরাসি ম্যাগাজিনটি। এরপর ওই তালিকা থেকে সেরা তিন খেলোয়াড়কে ভোট দেওয়ার জন্য গোটা বিশ্বের ১৭৩ জন ক্রীড়া সাংবাদিকের ওপর দায়িত্ব ছেড়ে দেয় তারা। সেরা খেলোয়াড় বাছতে প্রত্যেক সাংবাদিক দিতে পেরেছেন তিনটি ভোট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে পছন্দের খেলোয়াড়দের রেখে নিজের রায় জানিয়েছেন তারা। সেই রায়ে একটি ভোটও পাননি ১১ খেলোয়াড়। ভোট না পাওয়া সবাই হয়েছেন ২০তম।

ভোট পাননি যারা : সের্হিয়ো আগুয়েরো, কেভিন ডি ব্রুইন, পাউলো দিবালা, ডিয়েগো গোদিন, গনসালো হিগুয়েইন, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, উগো লরিঁ, থোমাস ম্যুলার, মানুয়েল নয়ার, সের্হিয়ো রামোস।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম