ব্যালন ডি’অর জিতলেন সোমবার রাতে, পরের দিনই উয়েফা প্রকাশ করল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেরা একাদশ। ‘সোনার বল’ জেতা রোনালদোর একাদশে না থাকাটা তাই বিস্ময় জাগানোই!
আগের মৌসুমে আলো ছড়ানো ক্রিস্তিয়ানো রোনালদো চলতি মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছেন না চ্যাম্পিয়নস লিগে। তার দল রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্ব শেষ করেছে দ্বিতীয় হয়ে, যেখানে রোনালদো লক্ষ্যভেদ করেছেন মোটে দুইবার। তাই জায়গা হয়নি তার গ্রুপ পর্বের সেরা একাদশে। ব্যালন ডি’অর জিতলেন সোমবার রাতে, পরের দিনই উয়েফা প্রকাশ করল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেরা একাদশ। ‘সোনার বল’ জেতা রোনালদোর একাদশে না থাকাটা তাই বিস্ময় জাগানোই!
রিয়াল তারকার পেছনে থেকে দ্বিতীয় হওয়া লিওনেল মেসি অবশ্য আছেন একাদশে। শুধু কী থাকা, সর্বোচ্চ (৫৮) পয়েন্ট নিয়ে আছেন ১১ জনের দলে। আক্রমণভাগে তার সঙ্গী নাপোলির দ্রায়েস মারতেনস ও প্যারিস সেন্ত জার্মেয়ের এদিনসন কাভানি। ৩-৪-৩ ছকে সাজানো একাদশের মাঝমাঠে জায়গা পেয়েছেন বেসিকতাসের রিকার্দো কারেসমা, লিস্টার সিটির রিয়াদ মাহরেজ, পোর্তোর আন্দ্রে সিলভা ও আর্সেনালের মেসুত ওয়েজিল। আর রক্ষণভাগে রয়েছেন কোপেনহেগেনের দুই ডিফেন্ডার লোডিগ অগাস্টিনসন ও মাথিয়াস জর্গেনসনের সঙ্গে সেভিয়ার সের্হিয়ো এসকাদিরো। এই একাদশে গোলবার সামলানোর দায়িত্ব অ্যাতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবলাকের।
সেরা একাদশ (৩-৪-৩) : ইয়ান ওবলাক; মাথিয়াস জর্গেনসন, সের্হিয়ো এসকাদিরো, লোডিগ অগাস্টিনসন; রিকার্দো কারেসমা, রিয়াদ মাহরেজ, আন্দ্রে সিলভা, মেসুত ওয়েজিল; লিওনেল মেসি, এদিনসন কাভানি, দ্রায়েস মারতেনস।
/কেআর/








