জাভির কাছে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৬, ২০:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২১:১২

জাভির কাছে মেসিই সেরা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা হওয়ার পর আবার মুখ খুললেন জাভি। পুরস্কারটার দাবিদার তার সাবেক সতীর্থ মেসি উল্লেখ করেছেন এক সাক্ষাৎকারে। একই সঙ্গে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া নিয়েও।

বাতাসে ভাসা গুঞ্জনটাই সত্যি হয়েছে সোমবার। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্যরা যে যাই ভাবুক, জাভি কিন্তু মোটেও রোনালদোর বাক্সে ভোট ফেলেননি। এমনকি পুরস্কার জয়ীর নাম ঘোষণা হওয়ার পরও ২০১৬ সালের ব্যালন ডি’অরটা মেসির পাওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ট্রফি দিয়ে নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয়টি সামনে এনে আরও একবার ‘বিশ্বসেরা’ তকমা সেঁটে দিলেন মেসির গায়ে।

কিছুদিন আগে জাভি-রোনালদোর কথার লড়াইটা গড়িয়েছিল অনেক দূর। ব্যালন ডি’অর বিষয়ে রোনালদো ‘সাধারণ মানের খেলোয়াড়’ উল্লেখ করায় খেপেছিলেন পর্তুগিজ তারকা। পাল্টা জবাব ছুঁড়েছিলেন রোনালদো এভাবে, ‘সবাই পত্রিকার প্রথম পাতার শিরোনাম হতে চায় আমার নাম ব্যবহার করে। জাভি তো একটা ব্যালন ডি’অরও জেতেনি।’ লড়াইটা থামেনি এখনও। ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা হওয়ার পর আবার মুখ খুললেন জাভি। পুরস্কারটার দাবিদার তার সাবেক সতীর্থ মেসি ছিলেন বলে উল্লেখ করেছেন এক সাক্ষাৎকারে। একই সঙ্গে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া নিয়েও।

ভোটাররা ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে রোনালদোর শিরোপা জয়কে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেছেন নিজের বক্তব্যে। ‘টিভিথ্রি’ নামের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তারা (ভোটার) ট্রফিকে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে। কই অন্য কোনও বছর তো বিশ্বসেরা খেলোয়াড় বাছতে এটাকে (শিরোপা জয়) খুব বেশি আমলে নেয় না।’ এর পরই বললেন আসল কথা, ‘মেসি সবাইকে ছাড়িয়ে, ও বিশ্বসেরা। আর সেটা ওর চেয়ে কেউ বেশি শিরোপা জিতলেও।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম