বিয়ের পিঁড়িতে বসছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ০২:৪৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ০২:৪৩

রোকুজ্জো ও মেসি দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে মালাবদল করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনার এক রেডিওর মাধ্যমে এই গোপন খবর চাউড় হয়েছে সারা বিশ্বে।

প্রায় এক দশকের বান্ধবী আন্তোনেয়া রোকুজ্জোকে আগামী বছর বিয়ে করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রেডিও মেট্রোর সাংবাদিক পাবলো ভারস্কি সবার আগে এমন খবর প্রকাশ করেছেন। এরপর স্থানীয় সংবাদমাধ্যম ইএফই নিশ্চিত করে,  আগামী বছরের মাঝামাঝি কোনও সময়ে নতুন অধ্যায়ে পা রাখবেন ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছরের রোকুজ্জো। তবে সময়টা আসলে নির্ভর করছে বার্সেলোনার গ্রীষ্মকালীন মৌসুমের ওপর। ইএফই এক খবরে জানায়, ‘মেসি ও রোকুজ্জো ২০১৭ সালে বিয়ে করবেন। দিনক্ষণ নির্ভর করছে বার্সেলোনার খেলার সূচির ওপর। চ্যাম্পিয়নস লিগে কাতালান ক্লাব কতদূর যায় সেটার ওপরও নির্ভরশীল বিয়ের তারিখ।’ আর্জেন্টিনায় মেসির জন্মস্থান রোসারিওতে বিয়ের সম্ভাব্য ভেন্যু জানালেন ভারস্কি, ‘আমি কোনোভাবে জানতে পেরেছি আগামী বছর বিশাল এক উদযাপন হতে যাচ্ছে। দিনতারিখের ব্যাপারে স্পষ্ট নই, কিন্তু এটা হবে রোসারিওতে।’ ২৪ জুন মেসির জন্মদিন। সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে ওইদিনটিকেই বেশি ধরছে সংবাদমাধ্যমগুলো।

অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি মেসি ও রোকুজ্জোর কাছ থেকে। ২০০৮ সালে কাছের এক বন্ধুর মাধ্যমে রোকুজ্জোর সঙ্গে পরিচয় হয় মেসির। দুই বছর লুকিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু ২০১০ সালে জনসম্মুখে আসে বিষয়টি। অবশ্য সুপারমার্কেটের মালিকের মেয়ে রোকুজ্জোর সঙ্গে মেসির প্রথম দেখা মাত্র ৯ বছর বয়সে। সেই দেখা শেষ পর্যন্ত প্রেমের সম্পর্কে গড়ায় ২১ বছর বয়সে এসে। তাদের ঘরে দুই সন্তানও আছে- ৪ বছর বয়সী থিয়গো ও ১ বছরের মাতেও। সূত্র- মার্কা, দ্য মেট্রো, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম