অবশেষে সুয়ারেসের নতুন চুক্তিতে স্বাক্ষর

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ২২:০৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ২২:১৮

চুক্তির আনুষ্ঠানিকতা শেষে বার্সা সভাপতির সঙ্গে সুয়ারেস গত বৃহস্পতিবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি জানান লুই সুয়ারেস। পরদিন চুক্তিপত্রে সই করে সেই আনুষ্ঠানিকতা সারলেন উরুগুইয়ান স্ট্রাইকার। ২০২১ সালের ৩০ জুলাই পর্যন্ত বার্সার সঙ্গে থাকছেন তিনি। তার চুক্তির বাই-আউট ক্লজ দাঁড়াল ২০০ মিলিয়ন ইউরোতে।

ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ ও অন্য শীর্ষ কর্মকতাদের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছেন সুয়ারেস। নতুন চুক্তির পর উচ্ছ্বসিত উরুগুইয়ান স্ট্রাইকার বার্সা টিভিকে বলেছেন, ‘আমি খুব খুশি। এমনটা আমি চেয়েছিলাম এবং ক্লাবও চেয়েছিল। তাই আমি অনেক সন্তুষ্ট।’ বার্সার ৯ নম্বর জার্সিধারী যোগ করেন, এই নতুন চুক্তি ক্লাবের জন্য তার কাজের স্বীকৃতি। কাতালান জায়ান্টদের সঙ্গে খেলতে পেরে গর্বিত সুয়ারেস। আরও অনেক বেশি বেশি শিরোপা জিততে চান স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে।

অবশ্য ২০১৪ সালে লিভারপুল থেকে যোগ দেওয়ার পর বার্সার জার্সিতে সবকিছুই জিতেছেন- দুটি লিগ শিরোপা, দুটি কোপা ডেল রে, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ, ইউরোপীয় সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন চুক্তি হওয়ায় ট্রফির কাতারে আরও কিছু যোগ হবে আশা সুয়ারেসের। এফসি বার্সেলোনা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী