ফুটবলে শচীন-গাঙ্গুলির শিরোপার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৩

ফুটবলে শচীন-গাঙ্গুলির শিরোপার লড়াই কে জিতবেন এবারের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) শিরোপা? শচীন টেন্ডুলকার না সৌরভ গাঙ্গুলি!

চমকে ওঠার মতো প্রশ্ন হলেও এটাই সত্যি যে কাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের দুই দল কেরালা ব্লাস্টার্স ও অ্যাটলেটিকো ডি কলকাতার মালিকানায় রয়েছেন দুই ক্রিকেট সুপার স্টার। শচীন কেরালার ও গাঙ্গুলি কলকাতার সত্ত্বাধীকারীদের মাঝে রয়েছেন।

২০১৪ সালে শুরু হওয়া আইএসএলের প্রথম শিরোপা জিতেছিল কলকাতা, আর হারিয়েছিল এই কেরালাকেই। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে মোহাম্মদ রফিকের করা গোলে কলকাতা জিতে নেয় আইএসএলের প্রথম শিরোপা। কাল রবিবার নিজ মাঠে এর প্রতিশোধ নেওয়ার পালা কেরালার। 

কেরালার কোচ হিসেবে রয়েছেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা মিডফিল্ডার স্টিভ কপেল আর তার প্রতিপক্ষ স্পেনের লা লিগায় ভিয়ারিয়ালের সাবেক কোচ হোসে মলিনা। দুইজনেরই রয়েছে কৌশলগত বুদ্ধিমত্তা আর অস্ত্রাগারেও রয়েছে প্রতিপক্ষ নিধনের জন্য পর্যাপ্ত অস্ত্র। 

কলকাতার মাঝমাঠের নেতা হচ্ছেন ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা বোরহা ফার্নান্দেজ, আর ফরোয়ার্ড লাইনে রয়েছেন পর্তুগালের ফরোয়ার্ড হেলদার পস্তিগা আর বিগত দুটি আসরের সেরা ফরোয়ার্ডদের একজন কানাডার ইয়ান হিউম। কেরালার রক্ষণভাগই তাদের প্রধান শক্তি। আয়ারল্যান্ডের তারকা অ্যারন হিউজেসের সঙ্গে ভারতীয় তারকা সন্দ্বীপ জিংগান প্রতিপক্ষের আক্রমণভাগকে সাবলীলভাবেই রূখে আসছেন। ফরোয়ার্ড লাইনে হাইতিয়ান কেরমানস বেলফোর্ট করেছেন দলের একাধিক গোল। 

আইএসএলের শিরোপাজয়ী দল পাবে চার কোটি রুপির প্রাইজ মানি আর রানার্স-আপ দল পাবে তিন কোটি। সেমিফাইনালে হারা দুই দলের প্রাইজ মানির সঙ্গে ব্যক্তিগত পুরস্কারসহ মোট প্রাইজ মানির পরিমাণ দশ কোটি রুপি।  

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক