জয়ে ফিরল অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৬, ০১:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০২:০৮

সাউলের গোল উদযাপন

ভিয়ারিয়ালের কাছে হারের পর আবার জয়ে ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শনিবার লা লিগায় তারা ১-০ গোলে হারায় লাস পালমাসকে।
গত সোমবার ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। এবার তারা অমূল্য জয়টি পেল। ম্যাচের একমাত্র গোলটি করেন সাউল নিগুয়েজ।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরে আরও প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে অ্যাতলেতিকোকে। ৫৯ মিনিটে সাউলের গোলটি পার্থক্য গড়ে দেয় দুই দলের লড়াইয়ে।

এ জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট অ্যাতলেতিকোর। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে তারা।

এদিকে ভিয়ারিয়াল লা লিগার শীর্ষ তিন দলকে চাপে রেখেছে। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। রিয়াল সোসিয়েদাদ সমান পয়েন্ট নিয়ে পাঁচে।

শনিবার স্পোর্তিং গিহনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ভিয়ারিয়াল। গিহনের মাঠে কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল তারা। কারণ আগের ৭ অ্যাওয়ে লিগ ম্যাচে তাদের জয় ছিল মাত্র একটি, গোল মাত্র ৫টি।

কিন্তু এল মলিননে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ জিতল ভিয়ারিয়াল। জোনাথন দস সান্তোস ও নিকোলা সানসোনের গোলে অতিথিরা ২-০ তে  এগিয়ে ছিল। ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে আলেক্সান্দ্রো পাতো করেন তৃতীয় গোল। কার্লোস কারমোনা একটি গোল শোধ দেন। গত ১৩ লিগ ম্যাচে মাত্র ১টি জয়ে অবনমন অঞ্চলে নামতে হলো থাকতে হলো গিহনকে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম