জুভেন্টাস ও বুফনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪

হিগুয়েইনের গোল উদযাপন শনিবার রাতে রোমাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার সিরি ‘এ’তে টানা ২৫টি হোম ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করল জুভেন্টাস। গনসালো হিগুয়েইনের একমাত্র গোলে ৭ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করল ওল্ড লেডিরা।

গত বছরের ৪ অক্টোবর বোলোগনার বিপক্ষে ৩-১ গোলে জিতে এই যাত্রা শুরু। এই অর্জনের পথে জুভেন্টাস গোল করেছে ৬৯টি, হজম করেছে মাত্র ৯টি। কোনও গোল হজম না করার ম্যাচ তাদের ১৬টি এবং কোনও ম্যাচে তাদের জালে একবারের বেশি বল ঢোকেনি।

এই জয়ে ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত চলা আগের ক্লাব রেকর্ডটি স্পর্শ করল জুভরা। তৎকালীন কোচ আন্তোনিও কন্তের দলের ওই জয়যাত্রা শেষ হয়েছিল সাম্পদোরিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্রতে। এবার পূর্বসূরিকে পেছনে ফেলার অপেক্ষায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এজন্য তাদের অপেক্ষা করতে হবে ৮ জানুয়ারি পর্যন্ত। বোলোগনার বিপক্ষে জয় পেলে নিজ মাঠে টানা লিগ জয়ের রেকর্ড একার করে নেবে অ্যালেগ্রির জুভেন্টাস।

একই দিন রেকর্ড গড়েছেন ক্লাবের অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ক্লাবটির হয়ে ২০০তম ম্যাচে গোল হজম না করার মাইলফলকে নাম লিখলেন তিনি। এদিন পুরো ৯০ মিনিটজুড়ে মাত্র দুইবার প্রতিপক্ষের প্রচেষ্টা রুখে দেন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম