চেলসি থেকে সাংহাইয়ে অস্কার

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৪

অস্কার আগামী বছর জানুয়ারিতে চেলসি থেকে সাংহাই এসআইপিজিতে যোগ দিচ্ছেন অস্কার। ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার খবর শুক্রবার জানায় প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

চেলসি তাদের রেকর্ড দামে চীনা জায়ান্টের কাছে অস্কারকে বিক্রি করছে।  ৬০ মিলিয়ন পাউন্ডে তাকে ছেড়ে দিচ্ছে ব্লুরা। ২০১৪ সালে ডেভিড লুইজকে ৫০ মিলিয়ন পাউন্ডে পিএসজির কাছে বিক্রি করেছিল চেলসি। এবার তারা সেই ক্লাব রেকর্ডকে ছাড়িয়ে গেল অস্কারকে বিক্রি করে।

এনিয়ে কোনও প্রিমিয়ার লিগ ক্লাব চতুর্থ সর্বোচ্চ দামে খেলোয়াড় বিক্রি করবে। বর্তমানে রেকর্ডটি টটেনহ্যামের, রিয়াল মাদ্রিদের কাছে তারা ২০১৩ সালে গ্যারেথ বেলকে বিক্রি করেছিল ৮৫ মিলিয়ন পাউন্ডে। তারও চার বছর আগে ম্যানইউ ৮০ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের কাছে বেঁচে দেয় ক্রিস্তিয়ানো রোনালদোকে। ২০১৪ সালে লিভারপুল ৬৫ মিলিয়ন পাউন্ড আয় করেছিল বার্সার কাছে লুই সুয়ারেসকে দিয়ে। এবার অস্কারকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে চেলসি এল চার নম্বরে।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চেলসি জানায়, ‘অস্কারকে আমাদের সঙ্গে চমৎকার সময় কাটানোয় ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য তার প্রতি অনেক শুভ কামনা থাকল।’ সূত্র- ইএসপিএনএফ

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম