ঢাকা আবাহনীর শিরোপা জয় সহজ করল মুক্তিযোদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:১৪

 

চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার লড়াই আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় যদি উত্তর বারিধারাকে হারিয়ে দেয় তবে ঢাকা আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ৪৯, সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখেই ঢাকা আবাহনী হবে এবারের চ্যাম্পিয়ন। 

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়ে ঢাকা আবাহনীর শিরোপা জয়ের পথটা সহজ করে দিল মুক্তিযোদ্ধা। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ড্র করে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট দাঁড়াল ২১ ম্যাচে ৪৪। তাদের ম্যাচ বাকি একটি, ওই ম্যাচটি জিতলেও তাদের পয়েন্ট হবে ৪৭। আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় যদি উত্তর বারিধারাকে হারিয়ে দেয় তবে ঢাকা আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ৪৯, সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখেই ঢাকা আবাহনী হবে এবারের চ্যাম্পিয়ন। 

অধিনায়ক মামুনুল ইসলামের চমৎকার গোলে খেলার ৩১ মিনিটে এগিয়ে যায় আবাহনী। আগের মিনিটেই তিনি করেছিলেন একটি ফ্রি-কিক, সেটি পাঞ্চ করে কর্নার করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মো: নাঈম। ডান প্রান্তের পতাকা থেকে মামুনুল এবার যে কর্নারটি নেন, সেটি বাঁক খেয়ে আঘাত হানে অপর প্রান্তের পোস্টে। এরপর ঠাঁই নেয় পোস্টের ভেতরে। 

৪৮ মিনিটে মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড জাভেদ খানও সমতা আনেন দর্শনীয় এক ভলিতে। মুক্তিযোদ্ধা ডিফেন্সের একটি ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে বক্সের ওপরে থাকা জাভেদ আর দেরি করেননি। প্রথম ছোঁয়াতেই নেন ডান পায়ের জোরালো ভলি। বল ঠেকানোর কোনও সুযোগই পাননি আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। চট্টগ্রাম আবাহনীর দুর্ভাগ্য। ৮৭ মিনিটে মামুনুলের কর্নারের পর নাসিরউদ্দিন চৌধুরির প্লেসিং শট ক্রসপোস্টে লেগে ফিরে আসে। 

২১ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩০, তারা আছে চতুর্থ স্থানে। চট্টগ্রাম আবাহনীর রানার্স-আপ হওয়াটাও নিশ্চিত।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী