ব্যালন ডি’অরের জন্য খেলেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৬, ১০:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:৩৯

নেইমার ২০১৫ সালের ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পরে ছিলেন নেইমার। এবার হয়েছে পঞ্চম। আফসোসে কি পুড়ছেন ব্রাজিলের এ তারকা! একটুও না।

ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকে ‘মেরে’ ফেলবেন না বার্সেলোনা ফরোয়ার্ড। সম্মানজনক এ পুরস্কার না পেলেও মনে মনে কোনও আক্ষেপ থাকবে না বললেন নেইমার।

ব্রাজিলকে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতানো নেইমার বলেছেন, ‘বার্সেলোনায় আমি খুব সুখী। এই দল ও জীবন নিয়ে আমি খুশি।’ ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকলেও সেটা বাড়াবাড়ি রকমের নেই জানালেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘অবশ্যই আমার লক্ষ্য ব্যালন ডি’অর জেতা। কিন্তু এরজন্য আমি নিজেকে মেলে ফেলতে পারব না।’

বার্সেলোনায় সুখে দিন কাটাতে চান নেইমার, ‘আমি সুখে থাকতে চাই এখানে। যদি ব্যালন ডি’অর না জিতি কোনও সমস্যা নেই। ব্যালন ডি’অর জেতার জন্য আমি ফুটবল খেলি না। খুশি থাকতে আমি ফুটবল খেলি, কারণ এটাকে আমি ভালোবাসি ও খেলে যেতে চাই।’

মর্যাদার এ পুরস্কারটি সতীর্থ লিওনেল মেসির হাতেই মানায় বলেছেন নেইমার, ‘আপনার কাজের স্বীকৃতি হলো ব্যালন ডি’অর জয়। দুর্ভাগ্যবশত, শুধু একজনই এটা জিততে পারে। আর এক্ষেত্রে লিওনেল মেসি সেরা।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম