শিরোপা জেতা ‘কঠিন’ ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:১০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:১৪

শিরোপা জেতা ‘কঠিন’ ম্যানসিটির ‘বক্সিং ডে’ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। হাল সিটিকে ৩-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে পুরো ৩ পয়েন্ট। তবু শীর্ষে থাকা চেলসির চেয়ে পিছিয়ে আছে ৭ পয়েন্টে। প্রিমিয়ার লিগ মৌসুমের মাঝপথের এই ব্যবধান টপকে যাওয়াটা ‘কঠিন’ মনে হচ্ছে পেপ গার্দিওলার কাছে।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। হাল সিটির বিপক্ষে জয়ের পরও স্বস্তি নেই কোচ গার্দিওলার মনে। শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান থাকল যে আগেই মতোই ৭ পয়েন্টের। ব্লুরা একই ব্যবধানে বোর্নমাউথকে হারিয়ে পেয়েছে রেকর্ড টানা ১২তম জয়। দুর্দান্ত গতিতে ছোটা এই চেলসিকে থামানো ‘অসম্ভব’ই মনে হচ্ছে গার্দিওলার কাছে। বিশেষকরে ৭ পয়েন্টের ব্যবধান কমানো তার কাছে মনে হচ্ছে ‘কঠিন’, ‘আমরা চেলসির চেয়ে পিছিয়ে আছি ৭ পয়েন্টে, যে কারণে এটা (শিরোপা জেতা) খুব কঠিন।’

কিন্তু কেন? পয়েন্টের ব্যবধান ৭ হলেও মৌসুমের বাকিটা তো এখনও বাকি। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন সাবেক বার্সেলোনা কোচ? শিরোপা দৌড় কঠিন মনে হওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন গার্দিওলা, ‘এক বছর লিভারপুল শিরোপার অনেক কাছাকাছি চলে গিয়েছিল, আর সেটা হয়েছিল কারণ তারা সপ্তাহে ম্যাচ খেলতো একটা। গত বছর লিস্টারের বেলাতেও ঘটেছিল একই ঘটনা।’ চলতি মৌসুমে চেলসিও শুধু ঘরোয়া লিগ খেললে, সেটা মনে করিয়ে দিয়ে ম্যানসিটি কোচ বললেন, ‘এইবার চেলসি ও লিভারপুলও ঠিক সেই জায়গাতে আছে (সপ্তাহে এক ম্যাচ খেলা)।’

চেলসি ও লিভারপুল-কেউই উঠতে পারেনি ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায়। ঘরোয়া লিগ নিয়েই তাই তাদের যত ভাবনা। কিন্তু ম্যানসিটিকে লিগ শিরোপার সঙ্গে ভাবতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগ নিয়েও। যেখানে শেষ ষোলোতে তাদের লড়াই মোনাকোর বিপক্ষে। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম