রোনালদো সেরা ফর্মে মানছেন না ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৬

ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৬ সালকে স্বপ্নের বছর বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলীয় ও ব্যক্তিগত অর্জনের খাতায় বড় বড় সাফল্যে নাম লিখানোর পর এমনটা বলা স্বাভাবিক। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড সেরা ফর্মে আছেন বিশ্বাস করেন না আর্জেন্টাইন লিজেন্ড।

চ্যাম্পিয়নস লিগ, ইউরো ও চতুর্থ ব্যালন ডি’অর জিতে বছরটাকে সমৃদ্ধশালী করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তাতেও মন ভরছে না ডিয়েগো ম্যারাডোনার। ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে ২২ ম্যাচে ২৩ গোল করেছেন রোনালদো। আর এমন পরিসংখ্যান সেরা ফর্মের প্রমাণ নয় মনে করেন দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। আর্জেন্টাইন লিজেন্ডের মতে রোনালদো ‘তার সেরা ফর্মে নেই’।

রোনালদোকে নিয়ে ম্যারাডোনার এ মূল্যায়নের কারণ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল ও নাপোলির লড়াই। নাপোলির আইকনের বিশ্বাস, ম্যাচটি এখনই হলে স্প্যানিশ প্রতিপক্ষকে উড়িয়ে দিত তার সাবেক ইতালিয়ান ক্লাব। তিনি বলেছেন, ‘আমি চাই (রিয়াল-নাপোলি) ম্যাচটা আজই হোক। কারণ রোনালদো তার সেরা ফর্মে নেই।’

তবে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত ম্যাচ আসতে আসতে অবস্থা অন্যরকম হবে বলছেন ম্যারাডোনা, ‘অবশ্য ফেব্রুয়ারিতে সে তার শীর্ষ পর্যায়ে থাকবে মনে করি, আর তার সতীর্থরাও।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম