৩০ কোটি ইউরোর প্রস্তাব ফেরালেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১০:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:২৭

এজেন্ট মেন্দেস, মা ও ছেলের সঙ্গে রোনালদো বর্তমান রেকর্ড চুক্তির তিনগুণ প্রস্তাব পেয়েও চীনা সুপার লিগের ক্লাবকে ‘না’ করে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ফুটবল বাজারে নতুন উত্থান হয়েছে চীনের। কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে তারকা ফুটবলারদের কিনছে তারা। সর্বশেষ কার্লোস তেভেজকে সাংহাই সেনহুয়া কিনেছে সর্বোচ্চ বেতন দিয়ে। চেলসি তাদের রেকর্ড দামে ব্রাজিলিয়ান তারকা অস্কারকে বিক্রি করেছে সাংহাই এসআইপিজিতে। খরচ করতে যে চীনের ক্লাবগুলোর কার্পণ্য নেই বোঝাই যায়। এমনকি তাদের চোখ পড়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেও। বিশ্বের অন্যতম সর্বোচ্চ দামি খেলোয়াড়কে কিনতে তারা কী পরিমাণ অর্থ প্রস্তাব করেছিল জানেন! পুরো ৩০ কোটি ইউরো, বার্ষিক বেতন ১০ কোটি ইউরো!

রোনালদোকে এতো দামে নিতে পারলে সেটা হতে পারত শতবর্ষের সেরা চুক্তি। কারণ ৩০ কোটি ইউরো ট্রান্সফার ফি বর্তমান রেকর্ড চুক্তির তিনগুণের কাছাকাছি। কিন্তু সেটা হয়নি। বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

এমন খবর দিয়েছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি ক্লাবটির নাম গোপন রেখে বলেছেন, ‘চীন থেকে তারা রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরো প্রস্তাব করেছিল এবং তাকে বার্ষিক ১০ কোটি ইউরোর বেশি বেতন দিতে চেয়েছিল। কিন্তু অর্থ সবকিছু নয়। এ স্প্যানিশ ক্লাব তার জীবন।’

রোনালদোর কাছে রিয়ালই যে অনেক বড়, তার প্রমাণ তিনি রেখেছেন নতুন চুক্তি করে। গত নভেম্বরে কলমের খোঁচায় ইউরোপ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত থাকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন চারবারের ব্যালন ডি’অরজয়ী। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম