বর্ষসেরা প্লেমেকার মেসিকে ‘অদ্বিতীয়’ বললেন ইব্রা

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১১:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১১:৫৭

মেসিকে দেখছেন ইব্রা একান্ত সাক্ষাৎকারে যখন সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসালেন জ্লাতান ইব্রাহিমোভিচ, তার কয়েক ঘণ্টা আগেই ২০১৬ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এক ফল প্রকাশ করে জানায়, ১৭২ পয়েন্ট (গত বছরের চেয়ে ৪ পয়েন্ট বেশি) নিয়ে বর্ষসেরা প্লেমেকার হয়েছেন মেসি। ৬৬ পয়েন্ট নিয়ে তার পেছনে ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও তিন নম্বরে টনি ক্রোস (৪৫ পয়েন্ট)।

লিওনেল মেসিকে ‘অদ্বিতীয়’ মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। এ সুইডিশের বিশ্বাস, স্পেন ছেড়ে অন্য কোথাও গেলেও মেসি একইরকম সফলতা অর্জন করবেন।

২০০৯-১০ মৌসুমে ন্যু ক্যাম্পে মেসির সঙ্গে খেলেছেন ইব্রাহিমোভিচ। এক মৌসুমেই তার প্রতিভা বুঝতে পেরেছিলেন তিনি। এখনও আর্জেন্টাই ফরোয়ার্ডের পারফরম্যান্স সুযোগ পেলেই দেখেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড, ‘আমার মতে মেসি অদ্বিতীয়। আমি জানি না তার মতো করে খেলা অন্য কোনও খেলোয়াড়কে আমরা দেখব কি না। কারণ তার নিজস্ব কৌশল আছে যেটা তাকে ওইরকম খেলোয়াড় বানিয়েছে। আমি মনে করি না এটা সম্ভব।’

মেসির খেলাকে প্লেস্টেশনের সঙ্গে তুলনা করেছেন স্পেন, ইতালি ও ফ্রান্স জয়ী ফরোয়ার্ড, ‘প্রতিদিন তাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আগেও বলেছি- মনে হয় যেন প্লেস্টেশনে খেলা চলছে: আপনি খেলোয়াড়কে বল দিলেন এবং সে সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেল। আর মেসি তেমনই।’

ফুটবল ক্যারিয়ারে এক মৌসুম মেসির সঙ্গে কাটালেও ভিন্ন পথ বেছে নিয়েছেন ইব্রাহিমোভিচ। বিভিন্ন দেশে নিজেকে প্রমাণ করেছেন সুইডিশ স্ট্রাইকার। তবে তিনি মানছেন, বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও গেলে আর্জেন্টাইন ফরোয়ার্ডও সফলতার তুঙ্গেই থাকবেন। এসি মিলানের সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘আমি মনে করি আমরা দুইজন কৌশলে ও ধরনে ভিন্ন খেলোয়াড়। আমি হলাম এমন একজন যে কি না বিভিন্ন দেশ জয় করেছে। আর সে (মেসি) অনেক বছর ধরে এক জায়গায় আছে এবং চমৎকার করছে। সে যদি সেখানে ভালো করে তাহলে অন্য যে কোনও জায়গায় ভালো করবে, কারণ সে ওই ধরনের খেলোয়াড় যে ফুটবল ভালোবাসে অনেক বেশি। বার্সেলোনার মতো সারা বিশ্বে পারফর্ম করতে তার কোনও সমস্যা হবে না।’

এ বছরের শুরুতে কোপা শতবার্ষিকী ফাইনালে আর্জেন্টিনার হারের পর মেসির আচমকা অবসর নিয়েও কথা বলেছেন ইব্রাহিমোভিচ। তার কাছে দেশের ভক্তদের খুব বেশি কিছু চাইতে বারণ করেছেন তিনি। যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের আহ্বান জানান তিনি, ‘আমি মনে করি তার মতো একজন খেলোয়াড় যে আমাদের আছে সেটা মেনে নেওয়া উচিত, বিশেষ করে আর্জেন্টিনার জনগণের। তার খেলাটা উপভোগ করা উচিত তাদের। কারণ সে দারুণ (খেলোয়াড়) একজন।’ সূত্র- ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস