ভ্যালেন্সিয়ায় সিজার প্রানদেল্লির চাকরির বয়স তিন মাসও হলো না। শুক্রবার স্প্যানিশ ক্লাব জানিয়েছে, প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইতালির সাবেক কোচ।
গত সেপ্টেম্বরে পাকো আয়েস্তারানের স্থলাভিষিক্ত হন প্রানদেল্লি। তার অধীনে ৮টি লা লিগা খেলে মাত্র একটি জিতেছে। এ মাসের শুরুতে কোপা ডেল রেতে লেগানেসের বিপক্ষে জিতলেও গত ৭টি লিগ ম্যাচের চারটিতেই হেরেছে ভ্যালেন্সিয়া।
স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর এক রিপোর্টে জানায়, চুক্তি বাতিলের জন্য ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছেন প্রানদেল্লি। এক বিবৃতিতে ক্লাব জানায়, ভ্যালেন্সিয়ার ফলাফলে কোনও উন্নতি আনতে পারবেন না উল্লেখ করে তাদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
/এফএইচএম/








