লিওনেল মেসি তো আছেনই, এমনকি একাদশের আক্রমণভাগের পুরোটাই বার্সেলোনার! আর্জেন্টাইন খুদে জাদুকরের সঙ্গে আছেন লুই সুয়ারেস ও নেইমার। রক্ষণভাগে জেরার্দ পিকে যোগ দেওয়ায় একাদশে বার্সেলোনারই চার খেলোয়াড়।
২০১৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই হিসাবে গত বছরের সেরা খেলোয়াড় পর্তুগিজ যুবরাজ। অথচ মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র বিচারে ২০১৬ সালের লা লিগার যে একাদশ গড়া, সেখানে জায়গা হয়নি রোনালদোর। বিপরীতে ব্যালন ডি’অরে তার কাছে হারা লিওনেল মেসি তো আছেনই, এমনকি একাদশের আক্রমণভাগের পুরোটাই বার্সেলোনার! আর্জেন্টাইন খুদে জাদুকরের সঙ্গে আছেন লুই সুয়ারেস ও নেইমার। রক্ষণভাগে জেরার্দ পিকে যোগ দেওয়ায় একাদশে বার্সেলোনারই চার খেলোয়াড়।
মার্কার বিচারকে ভুল বলা যাবে না। কারণ চলতি মৌসুম শুরুর পর লিগে খুব একটা আলো ছড়াতে পারেননি রোনালদো। ‘এমএসএন’ অবশ্য আগের মৌসুমের সাফল্য ধরে রেখে হয়েছে আরও ধারালো। তাই ‘মার্কা’র ৩-৪-৩ ছকে গড়া একাদশের আক্রমণভাগের দায়িত্ব তাদের। মাঝমাঠে জায়গায় পেয়েছেন টোনি ক্রোস, রিয়ালের একমাত্র প্রতিনিধি যিনি। জার্মান মিডফিল্ডার ছাড়াও আছেন ভিয়ারিয়ালের দুই খেলোয়াড় মানু ত্রিগুয়েরোস ও রবের্তো সরিয়ানো। আর অন্য জন এইবারের পেদ্রো লিওন। রক্ষণভাগে পিকের সঙ্গে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ডিয়েগো গোদিন ও রিয়াল সোসিয়েদাদের ইউরি বারচিচে। আর গোলবারের নিচে জায়গা পেয়েছেন দেপোর্তিভো আলাবেসের ফের্নান্দো পাচেকো। মার্কা
মার্কার বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক : ফের্নান্দো পাচেকো (দেপোর্তিভো আলাবেস)।
রক্ষণভাগ : ইউরি বারচিচে (রিয়াল সোসিয়েদাদ), ডিয়েগো গোদিন (অ্যাতলেতিকো মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা)।
মাঝমাঠ : টোনি ক্রোস (রিয়াল মাদ্রিদ), মানু ত্রিগুয়েরোস (ভিয়ারিয়াল), রবের্তো সরিয়ানো (ভিয়ারিয়াল), পেদ্রো লরিন (এইবার)।
আক্রমণভাগ : লিওনেল মেসি (বার্সেলোনা), লুই সুয়ারেস (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা)।
/কেআর/








