দুই সাবিনায় মজেছে শিলিগুড়ি

শিলিগুড়ি থেকে প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ২১:১৫

গোলরক্ষক সাবিনা (বাঁয়ে) ও স্ট্রাইকার সাবিনা ম্যাচে সাবিনা খাতুন একাই করেছিলেন ৫ গোল। ফলে মাঠে আসা দর্শকদের সঙ্গে অন্যান্য দেশের সাংবাদিকরাও সাবিনাকে জাত স্ট্রাইকারের সার্টিফিকেট দিচ্ছেন। আর ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের নায়ক তো বাংলাদেশের গোলরক্ষক সাবিনা আক্তার ।

মেয়েদের সাফ চ্যাম্পিয়ানশিপে প্রথমে কেউই বাংলাদেশকে হাতে গোনেনি। স্বাগতিক ভারতের পর নেপাল ও  ইউরোপীয় বংশোদ্ভুত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত আফগানিস্তানকেই এগিয়ে রেখেছিল সবাই । কিন্তু টুর্নামেন্টর দিন যতই গেছে, বেড়েছে বাংলাদেশের মেয়েদের কদর। ডেথ গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখানোই  শিলিগুড়ির দর্শকদের মুখে এখন বাংলাদেশের মেয়েদের প্রশংসা। নিয়মিত মাঠে আসা দর্শকেরা তো দুই সাবিনা ও কৃষ্ণাদের জার্সি নম্বর আলাদা করেই চিনতে পারছে । এছাড়া বিদেশি সাংবাদিকদের মুখে মুখেও সাবিনা খাতুন, সাবিনা আক্তারদের প্রশংসা।

ভারত ম্যাচের পর কথা হয়েছিল সরকারি চাকরিজীবী অমল সেনের সঙ্গে । স্ট্রাইকার সাবিনা ও গোলরক্ষক সাবিনাকে তো দক্ষিণ এশিয়ার সেরাদের তালিকায় রাখলেন তিনি, ‘আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তো অনেক ভালো খেলেই বড় জয় পেয়েছে । ভারতকেও তো জিততে দিল না তারা । আমার বিশ্বাস বাংলাদেশ ফাইনালে খেলবে নিশ্চিত। বাংলাদেশের দুই সাবিনা (গোলরক্ষক সাবিনা ও স্ট্রাইকার সাবিনা ) তো দক্ষিণ এশিয়ার সেরাদের কাতারে ।’ ভারতের বিপক্ষে ছাড়া প্রতিপক্ষ সব দেশের বিপক্ষেই বাংলাদেশকে সমর্থন দিবেও বলে জানালেন অমল সেন।

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা । ম্যাচে সাবিনা খাতুন একাই করেছিলেন ৫ গোল। ফলে মাঠে আসা দর্শকদের সঙ্গে অন্যান্য দেশের সাংবাদিকরাও সাবিনাকে জাত স্ট্রাইকারের সার্টিফিকেট দিচ্ছেন। আর ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের নায়ক তো বাংলাদেশের গোলরক্ষক সাবিনা আক্তার। ফলে ভারতের দর্শকদের চোখে তিনিই ভিলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিশ্চিত পাঁচটি গোল রক্ষা করেছিলেন সাবিনা। সব কিছু মিলিয়ে দুই সাবিনাতে মজেছে শিলিগুড়ি ।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম